জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়ার সময় ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রোঁকে (Emmanuel Macron) এক অস্বস্তিকর মুহূর্তে পড়তে হয়। তার গাড়ি চালিয়ে যাওয়ার আগেই মার্কিন পুলিশ রাস্তা বন্ধ করে দেয় এবং জানায় সেখানে শীঘ্রই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) গাড়িবহর যাবে। এসময় পুলিশি নিরাপত্তার কারণে কয়েক মুহূর্তের জন্য আটকে থাকতে হয় ম্যাক্রোঁকে।